1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পঠিত

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। ঐতিহাসিক এই জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার ডারউইনে বাংলাদেশ দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করে, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী। ম্যাচ শেষ হওয়ার পর তিনি বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিওকলে কথা বলেন এবং তাদের অভিনন্দন জানান।

এ সময় বাংলাদেশের মানুষের পক্ষ থেকেও ক্রিকেটারদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই মাটিতে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা এবং দলগত প্রচেষ্টার কারণেই এই অসাধারণ সাফল্য এসেছে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ দলের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী টেস্টেও দল ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেবে।

ম্যাচে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রান করে। জবাবে বাংলাদেশ ৪২৬ রান করে বড় লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৬ রান।

সেই লক্ষ্য বাংলাদেশ মাত্র এক উইকেট হারিয়েই পেরিয়ে যায়। তাও হাতে পুরো একদিন বাকি থাকতে। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ।

এই জয় শুধু একটি টেস্ট ম্যাচের জয় নয়—অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost