1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

 নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

দেশে চলমান লোডশেডিংয়ের কারণে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যে গ্যাস সংকটের উন্নতি হবে এবং এর প্রভাবে বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মোনাজাত ও দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের চেষ্টা করছে। এ কারণে কিছুটা সময় প্রয়োজন। সংকট সমাধানে চীন ও মালয়েশিয়ার সঙ্গে সরকারের আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিরোধী দলের উদ্দেশে তারেক রহমান বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের কোনো কার্যকর পরিকল্পনা থাকলে সরকার তা গ্রহণ করতে প্রস্তুত। তবে পরিকল্পনা না থাকলে বিভ্রান্তির রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জনগণের উপকার হয়—এমন পরিকল্পনা থাকলে তা সংসদে উপস্থাপন করা উচিত। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ঢাকা-১৭ আসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে সমালোচকদের মাঠে নেমে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, সমালোচনা করা সহজ হলেও বাস্তবে উন্নয়ন কাজ বাস্তবায়নে সময় ও পরিশ্রম প্রয়োজন।

বিএনপির নেতা-কর্মীদের রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, গত ১৭ বছর বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছেন। যারা বর্তমানে সমালোচনা করছেন, তাদের অনেককে ওই সময়ে রাজপথে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় একটি রাজনৈতিক দলের অতীতের বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে প্রধানমন্ত্রী তাদের উসকানির রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের জন্য কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost