1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

মন্ত্রী হতে যাচ্ছেন শরীয়তপুর-৩ আসনের এমপি ও হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত

মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে—এমন আলোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি ঘিরে শরীয়তপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন। কেউ কেউ বলছেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এগোচ্ছে শরীয়তপুর।

জেলার একজন সংসদ সদস্য মন্ত্রিসভায় স্থান পেলে শরীয়তপুরের উন্নয়ন ও মানুষের কল্যাণে নতুন সম্ভাবনার দ্বার খুলবে—এমন আশাবাদও ব্যক্ত করছেন অনেকে। শরীয়তপুরবাসীর প্রত্যাশা, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মন্ত্রী হলে জেলার দীর্ঘদিনের বিভিন্ন উন্নয়ন চাহিদা আরও জোরালোভাবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হবে।

বিশেষ করে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের প্রত্যাশা করছেন জেলার মানুষ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে মন্ত্রী করার বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও মন্ত্রী হওয়ার সম্ভাবনাকে ঘিরে শরীয়তপুরজুড়ে যে আনন্দ ও আশাবাদ তৈরি হয়েছে, সেটিকে জেলার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। আলোচনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত মিয়া নুরুদ্দিন আহমেদ অপু মন্ত্রিসভায় স্থান পান কি না—সেদিকেই তাকিয়ে শরীয়তপুরবাসী।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost