1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সাতক্ষীরায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন জামায়াতের এক কর্মী। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে মামলা দায়েরের পর আদালতে পাঠিয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া শরিফুল ইসলাম মোড়ল (৪০) পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জামায়াতের সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন।

স্থানীয়দের দাবি, টাউনশ্রীপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই নারীর বাড়িতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলেন। পরে দরজা ভেঙে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান এবং তাদের আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরিফুল ইসলামকে হেফাজতে নেয়। পরে তার বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়।

স্থানীয় ইউপি সদস্য বাবলুর রহমান জানান, এলাকাবাসী রাত পর্যন্ত দুজনকে আটকে রেখেছিল। এদিকে দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল তাদের সংগঠনের সক্রিয় কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক এক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নিয়ে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost