1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

বীর মুক্তিযোদ্ধা কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার, ৩ আগস্ট।

শরীয়তপুর-১ পালং-জাজিরা আসনের দুইবারের নির্বাচিত সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ছেলে আয়মান অর্জন।

২০১৩ সালের ৩ আগস্ট ঢাকার একটি দলীয় ইফতার মাহফিলে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মেদেনীমণ্ডল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হন কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব। ওই দুর্ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মী প্রাণ হারান। তার আকস্মিক মৃত্যুতে শরীয়তপুরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া।

১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে বিএনপিতে যোগ দেন। এরপর বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ আসন থেকেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

রাজনৈতিক জীবনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রাজনৈতিক অঙ্গনে জনবান্ধব, সাহসী ও সজ্জন নেতা হিসেবে তার পরিচিতি ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost