1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

হুইপ নুরুদ্দিন আহাম্মেদ অপুর আবেদনে শরীয়তপুর-হিজলা রেললাইন সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

শরীয়তপুর হয়ে বরিশালের হিজলা উপজেলা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। জাতীয় রেল নেটওয়ার্ক সম্প্রসারণ, আঞ্চলিক বৈষম্য নিরসন এবং দক্ষিণ-মধ্যাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পদ্মা সেতু হয়ে শরীয়তপুরের জাজিরা, সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট হয়ে বরিশালের হিজলা পর্যন্ত সম্ভাব্য নতুন রেললাইন নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও সরকারের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু গত ১ জুলাই ২০২৬ তারিখে আধা-সরকারি (ডিও) পত্রের মাধ্যমে বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। ওই আবেদনে তিনি দক্ষিণ-মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে এ রেললাইন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদ্মা সেতু হয়ে জাজিরা, শরীয়তপুর সদর, ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট এবং বরিশালের হিজলা পর্যন্ত সম্ভাব্য রেললাইন নির্মাণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রেললাইনটি বাস্তবায়িত হলে শরীয়তপুরসহ দক্ষিণ-মধ্যাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিল্প ও পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost