1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

পরকীয়ার অভিযোগে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল সংলাপ ‘হা হা হা, এটাই বাস্তব’ এবং ‘বন্ধু তুমি একা হলে আমায় দিয়ো ডাক’-এর জন্য পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। পরকীয়ার অভিযোগে তাকে আটকের দাবি এবং একটি সালিশ বৈঠকের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্থানীয় লোকজন রিপন মিয়াকে আটক করেন বলে দাবি করা হয়। পরে তাকে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকে নেওয়া হয়। ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই সালিশের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ ঘটনায় সালিশে তাকে ৫ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার দাবি জানানো হয় বলেও বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে অভিযোগগুলোর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রিপন মিয়া ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাণ শুরু করেন। সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ভিডিওর মাধ্যমে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘হাই আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’ সংলাপ দুটি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost