1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

গোমস্তাপুর সীমান্তে পুশইন ব্যর্থ, কঠোর অবস্থানে বিজিবি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত রাতের আঁধারে ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাড়ালডাংগা সীমান্তের ২১৯/২৪-আর সীমান্ত পিলারের কাছে ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে।

এ সময় চাড়ালডাংগা বিওপির দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে সীমান্তে অবস্থান নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে ওই সাতজন নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্তে কঠোর নজরদারি ও দৃঢ় অবস্থানের কারণে রাতের কোনো এক সময় বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়। ফলে পুশইনের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তজুড়ে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost