বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর বিশেষ প্রতিনিধি উম্মে মারুফাকে ভারতের কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগে তিনি দায়িত্ব পালন করবেন।
সরকারি আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্ব গ্রহণের আগে উম্মে মারুফাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
এছাড়া, নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উম্মে মারুফা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি নিউজ২৪-এর বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার কূটনৈতিক দায়িত্বে কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply