1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মো:আব্দুর রাজ্জাক, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

জাতীয় প্রাথমিক শিক্ষাপদক-২০২৬ প্রদান এবং দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই, ২০২৬) সকালে পানি মাছ কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার । ​আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সবাই সাধারণ সম্পাদক মান্নান মুকুল, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু প্রধান শিক্ষক মুক্তা শেখ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন, 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— ​”পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে এই উদ্যোগ প্রশংসনীয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আয়োজন আমাদের সবুজ বাংলাদেশ গড়তে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।”

অনুষ্ঠানে বক্তারা জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি— এই তিন ক্যাটাগরির গাছের চারা রোপণ করা হচ্ছে। এটি কেবল বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও সুন্দর করবে না, বরং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা তৈরি করবে।

আরও পড়ুন, 

​আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে অতিথিবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝেও গাছের চারা বিতরণ করা করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost