1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

নজরুল জন্মজয়ন্তী উদযাপনে নড়িয়া অফিসার্স ক্লাব

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধ:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬১ বার পঠিত

শরীয়তপুরের নড়িয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন ও দেশের চলমান বন্যার্তদের মাঝে মানবিক সহায়তার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাইয়ুম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা কমিশনার ভুমি লাকি দাস, নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ চৌধুরী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, নড়িয়া থানার ওসি মোঃ বাহার মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধাসহ নড়িয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে হলরুমে দেশীয় ফল পরিচিতি উৎসবের আয়োজন করা হয়। ফল উৎসবে উপস্থিত অতিথিরা ইচ্ছেমত ২৩ ধরনের ফরের সাধ গ্রহনের সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় তাৎক্ষণিক ভাবে বন্যার্তদের মাঝে মানবিক সহায়তার জন্য ৩৯ হাজার ৫ শত টাকা সংগৃহিত হয়। মানবিক সহায়তার জন্য টাকা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। যা পরবর্তিতে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলে জমা প্রদান তরা হবে। অনুষ্ঠানে কবির জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost