1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও সদর উপজেলায় গড়েয়া ইউপি তে একদিন পড় মরাদেহ উদ্ধার

মোঃ মামুন ইসলাম, ভূল্লী উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১০ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের একদিন পর ঢেপা নদী থেকে কলেজ রায়ের মরদেহ উদ্ধার।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের কিসমত তেওয়ারী গাঁও গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর ঢেপা নদী থেকে কলেজ রায় (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কলেজ রায় ওই গ্রামের বুধারু রায়ের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে কলেজ রায় নিখোঁজ ছিলেন। দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

শুক্রবার সকালে ঢেপা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি কলেজ রায়ের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে সরজিদ জানান, বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের সবাই অনেক খোঁজাখুঁজি করেন। পরে খবর পেয়ে তারা নদীর তীরে গিয়ে দেখতে পান, উদ্ধার করা মরদেহটি তার বাবার। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost