মৌলভীবাজারের জুড়ী-গোয়ালবাড়ী সড়কে আজ মঙ্গলবার একটি মালবাহী ট্রাক ও প্রোবক্স কারের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ৭ জুলাই বিকেলে উপজেলার গোয়ালবাড়ী সড়কের একটি অংশে এই দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আরও পড়ুন,
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা প্রোবক্স কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের বিকট শব্দ শুনে আশেপাশের বাসিন্দা ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন,
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী এই দুর্ঘটনার পর তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, এই সড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
এই ভয়াবহ দুর্ঘটনার প্রকৃত কারণ অনতিবিলম্বে খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি জোর দাবি।
Leave a Reply