1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন, কেপ ভার্দেরও উৎসব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

ফিফা বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিল স্পেন। গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার বড় ভুলে ১-০ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। অন্যদিকে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচটি ছিল দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না।

তবে প্রথমার্ধের ৪২তম মিনিটে ম্যাচের ভাগ্য গড়ে দেয় একটি ভুল। মার্কোস ইয়োরেন্তের ক্রস থেকে আলেক্স বায়েনা দুর্বল একটি শট নেন। সহজ সেই বল তালুবন্দি করতে ব্যর্থ হন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। তার হাত ফসকে বল জালে ঢুকে গেলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

গোল হজমের আগে আরও একটি বড় ধাক্কা খায় উরুগুয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মানুয়েল উগার্তে হাঁটুতে গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

বিরতির পর কোচ মার্সেলো বিয়েলসা বড় পরিবর্তন আনেন। মুসলেরার পরিবর্তে সার্জিও রোচেতকে নামান। পরে অধিনায়ক ফেদেরিকো ভালভার্দেকেও তুলে নেন। কিন্তু তাতেও ম্যাচে ফেরার পথ খুঁজে পায়নি উরুগুয়ে।

অন্যদিকে স্পেন দ্বিতীয়ার্ধে দানি অলমো ও ফাবিয়ান রুইজকে মাঠে নামিয়ে আক্রমণের গতি বাড়ায়। লামিনে ইয়ামালের দারুণ পাস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি অলমো। শেষ দিকে বদলি খেলোয়াড় ফেরান তোরেসও নিশ্চিত সুযোগ নষ্ট করেন।

ম্যাচের যোগ করা সময়ে আগুস্তিন কানোব্বিও বাজে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। ১০ জনের দলে পরিণত হয়ে শেষ বাঁশি শোনে উরুগুয়ে।

এই পরাজয়ের ফলে তিন ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে আগের দুটি ম্যাচেও ড্র করেছিল উরুগুয়ে। টুর্নামেন্টজুড়েই কোচ মার্সেলো বিয়েলসার কৌশল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ফেদেরিকো ভালভার্দেসহ কয়েকজন সিনিয়র ফুটবলার।

অন্যদিকে এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নকআউট পর্বে তারা মুখোমুখি হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়ার। একই সঙ্গে উরুগুয়ের বিদায়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

এদিকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন টানা ৩৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত রয়েছে। চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি তারা। তবে শিরোপার পথে আরও ধারালো ফুটবল খেলার চ্যালেঞ্জ থাকছেই লুইস দে লা ফুয়েন্তের দলের সামনে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost