1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৫ বার পঠিত

চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিং রেলওয়ে স্টেশনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে চীন সরকার।

বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে দালিয়ান থেকে হাই-স্পিড বা বুলেট ট্রেনে বেইজিং চাওইয়াং রেলওয়ে স্টেশনে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মেইজুন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান লালগালিচা অতিক্রম করার সময় চীনের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, মাহদী আমিন, একেএম শামসুল ইসলাম এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী চীনের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইতাই’-এ অবস্থান করবেন।

এর আগে গত সোমবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেন এবং বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

এবার শুরু হচ্ছে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

পরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্লেষকদের মতে, এই সফর বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost