1. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

অশ্লীল ভিডিও ফাঁস: বিআইডব্লিউটিএ পরিচালক বরখাস্ত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর সঙ্গে অশ্লীল ভিডিও ক্লিপ প্রকাশের ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) এ কে এম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার বিআইডব্লিউটিএ’র জারি করা এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এ কে এম আরিফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় সংস্থার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের ক্ষেত্রে বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং বিধি ৪১(১) অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তবে একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএ’র প্রশাসন ও মানবসম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে এবং হাজিরা সাপেক্ষে তার ভাতা পরিশোধ করা হবে।

এ ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা ও দাপ্তরিক ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ বিভাগ) মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরিচালক (বন্দর ও পরিবহন বিভাগ) পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost