1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আটঘরিয়ায় বিএনপি নেতা আদম আলী হত্যা: প্রধান আসামি গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আদম আলী মোল্লাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় প্রধান আসামি ইরাদুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার গোপালপুর তাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইরাদুল ইসলাম আটঘরিয়া উপজেলার চুটিয়াপাড়া এলাকার মৃত আব্দুলের ছেলে। পরে তাকে আটঘরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের চন্দিপাশা গ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত হন আদম আলী মোল্লা। তিনি একদন্ত ইউনিয়নের ষাটগাছা স্কুলপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মোল্লার ছেলে এবং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একদন্ত বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আদম আলী। চন্দিপাশা এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

নিহত আদম আলী মোল্লার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও বিস্ফোরক আইনে অন্তত তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আটঘরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, গ্রেফতার ইরাদুল ইসলামকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার পেছনের মূল কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost