1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

নিখোঁজের ২৫ দিন পর তরুণের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজের ২৫ দিন পর রাশেদুল ইসলাম (১৯) নামে এক তরুণের কঙ্কাল, প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামের ‘গারোর ভিটা’ এলাকার জঙ্গল থেকে এসব উদ্ধার করা হয়। পরনের পোশাক দেখে কঙ্কালটি রাশেদুলের বলে শনাক্ত করেন তার বাবা।
রাশেদুল বওলা ইউনিয়নের কৃষ্ণ মহেশপট্টি গ্রামের বাসিন্দা শাহজাহানের বড় ছেলে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৪), রফিক (২৮) ও মোজাম্মেল হোসেন (২৭)।
পুলিশ জানায়, গত ১২ আগস্ট রাতে জসিম ফোন করে রাশেদুলকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর তিনি নিখোঁজ হন। পরদিন রাশেদুলের নম্বর থেকে তার বাবার কাছে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ওই দিনই থানায় জিডি করেন তার বাবা। পরে ২৫ আগস্ট অপহরণ মামলা করা হয়। এরপর রোববার দুপুরে নেত্রকোণার শ্যামগঞ্জ রেলস্টেশন এলাকা থেকে জসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে রফিক ও মোজাম্মেলকেও গ্রেপ্তার করা হয়। পরে জসিমের তথ্য অনুযায়ী চন্দ্রপুরের ‘গারোর ভিটা’ এলাকায় অভিযান চালিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন হাড়, মাথার খুলি ও পোশাক উদ্ধার করা হয়।
কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
১১ ঘণ্টা আগে
কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার আরমান’ গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
মামলার তদন্ত কর্মকর্তা ফুলপুর থানার এসআই জিকরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রাশেদুলকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার করা হাড়ের অংশগুলো ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost