জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হাওয়াই রোড এলাকায় একটি ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। দ্রুতগতির একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে নকশী রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশার সাথে সজোরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাইকটির গতির তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, সংঘর্ষের পর বাইকের তেলের ট্যাংকিটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে ও ফেটে যায়। এতে চালক ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত কিশোর বাইক চালকে মাদারগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয় অবস্থা অবনতি হইলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। নিহত ওমর সানি,গুনারীতলা ইউনিয়নের পশ্চিম মোসলেমাবাদ পেঙ্গু কবিরাজের নাতি ও ফকির আলীর ছেলে।
অতিরিক্ত গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply