জয়পুরহাটের পাঁচবিবিতে নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এ উপলক্ষে পাঁচবিবি কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুনীল রায় (অব.)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক সুদর্শন সরকার ও বাবু নিশিপদ দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জীবনকৃষ্ণ সরকার (বাপ্পী)।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক ছাত্রদল নেতা শামীম হোসেন মন্ডলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
Leave a Reply