1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই দিনে মক্কার কুরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। একই দিনে ৬৩২ খ্রিষ্টাব্দে ৬৩ বছর বয়সে তিনি ওফাত লাভ করেন।

দিনটি উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা কোরআন তিলাওয়াত, দরুদ পাঠ, দান-খয়রাত ও নফল ইবাদতের মধ্য দিয়ে সময় কাটাবেন। অনেকে নফল রোজাও রাখবেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি, ন্যায়, মানবিকতা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।

দিনটি উপলক্ষে বাংলাদেশে রয়েছে রাষ্ট্রীয় ছুটি। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে টানানো হয়েছে বিভিন্ন ব্যানার।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী কর্মসূচিও চলছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিল, কিরাত, হামদ-নাত ও সেমিনার। ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান করবেন।

এ ছাড়া ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্যালিগ্রাফি প্রদর্শনী, সিরাত স্মরণিকা প্রকাশ এবং জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে হিংসা, বিদ্বেষ ও বিভেদ পরিহার করে শান্তি ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয়েই পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost