1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

সব ধর্মের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির বিশ্বাস: ত্রাণমন্ত্রী

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করেন। এটাই বিএনপির বিশ্বাস। বিএনপি ডান বা বাম নয়, মধ্যপন্থার রাজনীতি করে। এই আদর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি সরকার।

‎‎শুক্রবার (৪ সেপ্টেম্বর) লালমনিরহাটের শ্রীশ্রী গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎মন্ত্রী আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ইমামদের সম্মানী ভাতার পাশাপাশি সমান অধিকারের ভিত্তিতে সনাতন ধর্মাবলম্বী পুরোহিতদেরও ভাতার ব্যবস্থা করেছেন।
‎হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, সংখ্যায় কম, এমন মানসিকতা নিয়ে দুর্বল হওয়ার কোনো কারণ নেই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনাদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা।
‎আলোচনা সভায় সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক শ্রী শিবেন্দ্রনাথ রায় শিবুর সভাপতিত্বে জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost