1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

সুমন ইসলাম, লালমনিরহাট
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

 

আজ ০৪ সেপ্টেম্বর,২৬ ইং লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. তসলে রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার) শেষ বিদায় জানানো হয়েছে। আজ সকাল ১০টায় তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়।
গার্ড অব অনার প্রদানকালে জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন আদিতমারীর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাস।
এসময় আদিতমারী থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পুলিশের সশস্ত্র সালাম ও বিউগলের করুণ সুরের মধ্য দিয়ে জাতির এই বীর সন্তানকে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ইউএনও জনাব গুঞ্জন বিশ্বাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পরে স্থানীয় কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হয়।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost