1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৪৫ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

মো: নুর ইসলাম , ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি ১৬০ সিসির হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করে পুলিশ। সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে হরিপুর থানার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) বিলগামী নয়াবাঁশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানার রাউতনগর (মিশনপাড়া) এলাকার মৃত আঃ সামাদের ছেলে মোঃ নাজির হোসেন (৫৫) এবং তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮)। ​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশের একটি চৌকস দল জানতে পারে যে, এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নয়াবাঁশ এলাকায় অবস্থান করছে। আভিযানিক দল সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নাজির হোসেন পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক করার পর তার দেহ তল্লাশি করে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​পরবর্তীতে নাজির হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কৌশলে ঘটনাস্থলে অবস্থান নেয়। কিছু সময় পর তার স্ত্রী নাজমা বেগম একটি শপিং ব্যাগ নিয়ে সেখানে উপস্থিত হলে তা তল্লাশি করে মাদক বিক্রির নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।

স্ত্রী নাজমা বেগম এই ব্যবসায় অর্থ সরবরাহ ও পৃষ্ঠপোষকতা করতেন। তাদের সাথে মাদকের উৎস ও সরবরাহে জড়িত একাধিক অজ্ঞাত ব্যক্তির তথ্যও পাওয়া গেছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং জড়িত অন্যান্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost