1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

শরীয়তপুরে সিরাতুন্নবী পালিত

ফিরোজ আলম, শরীয়তপুর
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)এর সিরাতুন্নবী উপলক্ষ্যে শরীয়তপুরের আড়িগাঁও কেরাতুল কুরআন কওমি মাদ্রাসার আয়োজনে তিনদিন ব্যাপী ইসলামী সাংস্কৃতি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামিম ও বাংলাদেশ মুজাহিদ কমিটির ফরিদপুর বিভাগিয় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা কেরামত আলী বলেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানব সভ্যতার ইতিহাসের সেরা মানব হিসেবে সর্বজন স্বীকৃত। তাঁর আনীত দ্বীন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। ইতিহাস সাক্ষি, তাঁর আনীত দ্বীন রাষ্ট্র পরিচালনায় সফলতা এনেছেন। শান্তি ও সমৃদ্ধিতে পৃথিবী উদ্ভাসিত হয়েছিলো। আজো যদি পৃথিবীতে শান্তি আনতে হয় তাহলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেয়া জীবন বিধানই একমাত্র সমাধান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম বেপারী সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী মুফতি ফেরদৌস। অনুষ্ঠান পরিচালনা করেন
হাফেজ মাওলানা মুফতি মাসুম হোসেন।সংগীত পরিবেশনায় ইখফা নাশিদ শিল্পী গোষ্ঠি।
এসময় মাদ্রাসার শিক্ষক, ছাত্র ছাত্রী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost