1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

পাম্পের ঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার

রাশেদ মাহমুদ, ময়মনসিংহ ব্যুরো প্রধান
  • আপডেট টাইম : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সেচ পাম্পের ঘর থেকে রূপসী আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ বইশাগাড়ী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রূপসী একই ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ ঘোনাপাড়া এলাকার সাইর উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে কিছু কাপড়চোপড় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রূপসী। শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে সার ও কীটনাশক দিতে গিয়ে পাম্পের ঘরে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রূপসীর বাবা জানান, প্রায় দুই বছর ধরে এক রাজমিস্ত্রির সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টাও করা হয়েছিল। সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ও মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost