1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে শত বছরের পুরোনো শিব মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন অনুষ্ঠিত

ফ্লোরা ইতি, জয়পুরহাট স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।শনিবার সকাল ১০টায় মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা।

এছাড়াও উপজেলা শিবমন্দির কমিটির সভাপতি সজল কুমার দাস, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে প্রধান অতিথি মোঃ মাসুদ রানা প্রধান ঐতিহ্যবাহী শিবমন্দিরের সামনের অংশের পিলার নির্মাণ, ছাদ ঢালাই ও সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় অর্থ জেলা পরিষদ থেকে দেওয়ার আশ্বাস দেন।

এদিকে শতবছরের পুরোনো ঐতিহ্যবাহী শিবমন্দিরটির সংস্কার ও উন্নয়নকাজের অংশ হিসেবে ছাদ ঢালাই শুরু হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। মন্দিরটির সংস্কার ও উন্নয়ন হলে এর ঐতিহ্য আরও দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost