1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কালিয়াকৈরে গজারি বনে গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় মশিউর রহমান (৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনে এ ঘটনা ঘটে।

নিহত মশিউর রহমান রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার রাজবল্লভ গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত জিএম গার্মেন্টসের স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে কয়েকজন স্থানীয় ব্যক্তি গলাচিপা এলাকার গজারি বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা একটি গজারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় অর্ধঝুলন্ত একটি মরদেহ দেখতে পান। এ সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।

খবর পেয়ে কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে পিবিআইয়ের সহযোগিতায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost