1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

ঢাকা জেলায় ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সাভার, ঢাকা উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাতজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

শনিবার ঢাকা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি (উত্তর)। ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক তিনটি অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে ২৮ আগস্ট সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাভার মডেল থানার আক্রাইন বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সিয়াম হোসেন হৃদয় (১৯) নামে এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন ডিবি পুলিশের সদস্যরা। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অপরদিকে, ২৯ আগস্ট রাত ১২টা ৪৫ মিনিটে ধামরাই থানার গোপাল কৃষ্ণপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন শুভ (৪২) নামে একজনকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩৩ হাজার টাকা।

এ ছাড়া একই দিন রাত ১টা ৩০ মিনিটে আশুলিয়া থানার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মো. নজরুল (৩৮), শাহীন (২৩), ফেরদৌস (২২), আইয়ুব হোসেন রনি (২৫) ও ইসমাইল (২৬)। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার মো. ফরহাদ হোসেন শুভর বিরুদ্ধে একটি মাদক মামলা এবং ফেরদৌসের বিরুদ্ধে একটি সিআর মামলা রয়েছে। গ্রেফতার সাতজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost