1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

৩০ আগস্টের মধ্যে ঈশ্বরদী বিএনপির ৩১ সদস্যের কমিটি: জাকারিয়া পিন্টু

বাঁধন হোসাইন, পাবনা
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আগে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা রাজনৈতিকভাবে দূরদর্শী ও কার্যকর সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাকারিয়া পিন্টু বলেন, “সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বেই আগামীকাল রবিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার মধ্যে উপজেলা ও পৌর বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। এরপর এক মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করা হবে।”

তিনি বলেন, “পরবর্তীতে ঐতিহাসিক প্রতিবাদ র‍্যালির মাধ্যমে কেন্দ্র থেকে পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আসার ঘোষণা দেওয়া হবে।” নেতাকর্মীদের উদ্দেশে জাকারিয়া পিন্টু বলেন, “বিএনপি আমরা করেছি, আমরাই করব। আমরা আমাদের অধিকার আদায় করব।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে নানা সীমাবদ্ধতা থাকলেও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলকে শক্তিশালী করতে হবে। উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আসা তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost