1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আসিয়ান কাপে বাংলাদেশের ২৮ সদস্যের দল ঘোষণা, নতুন ৩ মুখ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে। প্রধান কোচ টমাস ডুলির অধীনে আগামী পরশু থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে।

প্রাথমিক দলে আপাতত শুধু বাংলাদেশে খেলা ফুটবলারদের রাখা হয়েছে। বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম পরে দলের সঙ্গে যোগ দেবেন।

২৮ সদস্যের দলে জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি তিন ফুটবলারের। তারা হলেন দুই ফরোয়ার্ড সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিম এবং ডিফেন্ডার আবদুল্লাহ ওমর।

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ সুযোগ পেয়েছে ভারতের জায়গায়। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় ভারত টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালে বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় হবে এই টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টমাস ডুলির নতুন অধ্যায় শুরু হচ্ছে।

দলে গোলকিপার হিসেবে রয়েছেন মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও আনিসুর রহমান। ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড মিলিয়ে বাকি খেলোয়াড়দের নিয়ে আগামী দিনগুলোতে প্রস্তুতি শুরু করবে জাতীয় দল।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost