1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সাভারে বিদেশি অস্ত্র-গুলি ও পুলিশের সরঞ্জামসহ ‘হাইক্কা ডাকাত’ গ্রেপ্তার

মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সাভার উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

ঢাকার সাভারে বিদেশি আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ ও ওয়াকিটকিসহ আব্দুল হাকিম ওরফে ‘হাইক্কা ডাকাত’ নামে এক শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। মঙ্গলবার রাজধানীর মিরপুরে র‍্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার হেমায়েতপুরের রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন আব্দুল হাকিম। এ সময় তিনি আহত হন। পরে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার হেফাজত থেকে জব্দ করা হয় তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত দুটি হ্যান্ডকাফ এবং একটি ওয়াকিটকি।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আব্দুল হাকিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ ১৮টির বেশি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। র‍্যাব আরও জানায়, টাঙ্গাইলের একটি ডাকাতি মামলায় ১৩ মাস কারাভোগের পর মাত্র ২৩ দিন আগে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপর আবারও অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, আব্দুল হাকিম একটি সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের নেতৃত্ব দিতেন। তার নেতৃত্বে চক্রটি দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশ ও র‍্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব-৪ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্য ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আব্দুল হাকিমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost