1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

নাগরপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোঃ মহির উদ্দিন (মহিন), উপজেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

নিরাপদ মাছ উৎপাদনে গড়ি দেশ, বদলে যাবে বাংলাদেশ’—এই লক্ষ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার বার (১৮ আগস্ট) সকাল ১০টায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় মিলনায়তনে এসে শেষ হয়।

পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর গুরুত্ব তুলে ধরে মৎস্যসম্পদ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, রেণু পোনা রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তৃত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মো. রবিউল আওয়াল লাভলু স্থানীয় মৎস্যচাষিদের উৎসাহিত করে টেকসই মৎস্য উৎপাদনের ওপর জোর দেন।

সভা শেষে নাগরপুর উপজেলায় মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost