জামালপুরের নরুন্দি এলাকার জাকের মির্জাপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি আব্দুল হাই (২৮)। তিনি জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কম্পিউটার ট্রেনটি নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা আব্দুল হাই অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা না গেলেও পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
Leave a Reply