1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

জুলাইয়ের কৃতিত্ব নিতে সবাই প্রতিযোগিতায় নেমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব নেওয়ার জন্য বিভিন্ন মহল প্রতিযোগিতায় নেমেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাই কোনো ব্যক্তি বা একক দলের নয়, এটি বাংলাদেশের ২০ কোটি মানুষের সম্মিলিত আন্দোলনের ফসল।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত নয়। তাঁর ভাষায়, একাত্তরের চেতনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে করতে আওয়ামী লীগ এমন অবস্থায় পৌঁছেছিল যে, মানুষ মুক্তিযুদ্ধের চেতনার নাম শুনেও বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছিল।

তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঢাকায় হয়েছে, আর দাফন হয়েছে দিল্লিতে। তাই জুলাইয়ের চেতনাকেও যেন কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে বিতর্কিত না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই আন্দোলনের প্রকৃত নায়ক তারা নন, যারা নেতৃত্ব দিয়েছেন; বরং যারা জীবন দিয়েছেন এবং শহীদ হয়েছেন, তারাই প্রকৃত জুলাইযোদ্ধা ও প্রকৃত নেতা। তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। অথচ প্রতিযোগিতা হওয়া উচিত ছিল জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জাতীয় সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংশোধন কমিটিতে অংশ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে জাতিকে এক থাকার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের পুনরুত্থান হতে দেওয়া হবে না। গণতন্ত্র, আইনের শাসন এবং জনগণের আকাঙ্ক্ষা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost