1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

জামালপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন 

রাশেদ মাহমুদ, ব্যুরো প্রধান ময়মনসিংহ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৮ বার পঠিত

বুধবার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন। সুলতান মাহমুদ বাবু বলেন, নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার ফলে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে গর্ভবতী মা, প্রসূতি, নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহেরসহ আরো অনেকে।

স্থানীয়দের মতে, এই কেন্দ্রের কার্যক্রম চালু হওয়ায় উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost