1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

শরীয়তপুরে সহিংসতার ঘটনায় হুইপ অপুর নিন্দা, নিরপেক্ষ তদন্তের আহ্বান

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১ বার পঠিত

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ও সংগঠনটির সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন মাননীয় হুইপ মিয়া নূরউদ্দীন আহমেদ অপু।

এক বিবৃতিতে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই সহিংসতা, সংঘর্ষ কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মকাণ্ড অবশ্যই শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনসম্মত হওয়া উচিত। বিবৃতিতে তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেবে না। দলের নাম ব্যবহার করে কেউ শৃঙ্খলাভঙ্গ বা সহিংসতায় জড়িত থাকলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুইপ অপু সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ তদন্তে সহযোগিতা করা সবার দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost