1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

আতিকুল ইসলাম আসিফ, সুজানগর পাবনা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সুজানগর উপজেলা শাখার আলোচনা সভা সুজানগর অনুষ্ঠিত হয়। সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আলমগীর এর উপস্থাপনায়, সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের পাবনা জেলার আহ্বায়ক নজরুল ইসলাম।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জেলা যুগ্ম আহ্বায়ক, শেখ রেজাউল করিম রুবেল, সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শিপন মিয়া, সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী সরদার, সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সুজানগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দ সহ নানান শ্রেণী পেশার মানুষ।

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের দুর্দিনে কতটা নিষ্ঠার সাথে দলের বিভিন্ন কর্মসূচি পালন করে সুজানগর উপজেলায় যে সুনাম কুড়িয়েছিল আগামীতেও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীরা তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় পাবনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক নজরুল ইসলাম ঘোষণা করেন, অল্প সময়ের মধ্যেই জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সুজানগর উপজেলা শাখার পরিচালনা অফিস উদ্বোধন করা হবে। এই অফিসের মাধ্যমে সকল নেতাকর্মীরা তাদের অফিসের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা সহ দলের সকল কর্মসূচি সফলভাবে পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost