1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ইতালিতে মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতির নেতৃত্বে মিঠু-আমিনুল

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

ইতালিতে বসবাসরত মুন্সীগঞ্জ-বিক্রমপুরের প্রবাসীদের সংগঠন মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি, ইতালি-এর নবগঠিত কার্যকরী পরিষদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রাজধানী রোমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাচ্চু নবনির্বাচিত পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কার্যকরী পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জামান মুক্তার। সভাপতি নির্বাচিত হয়েছেন এলিন আহমেদ মিঠু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সহ সভাপতি উম্মেহানী চৌধুরী, মজিবুর শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জামিল আহমেদ এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে শাহাদাত হোসেন রনি নির্বাচিত হয়েছেন।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত প্রতিনিধিরা সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে প্রবাসে বসবাসরত বাংলাদেশি এবং অন্যান্য অভিবাসীদের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থেকে কাজ করে যাবেন। পাশাপাশি প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনকে আরও সক্রিয় করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবীব চৌধুরী। এ সময় যুগ্ম আহ্বায়ক জুবায়ের আহমেদ রিপনসহ বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost