1. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  2. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শরীয়তপুরে কবরস্থানে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক যুবক

ফিরোজ আলম, শরীয়তপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি এলাকায় একটি কবরস্থানে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নাজমুল মাদবর (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেল আনুমানিক ৩টার দিকে চরচিকন্দি গ্রামের জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত নাজমুল মাদবর, দুলাল মাদবরের ছেলে। অভিযোগ রয়েছে, তিনি শিশুটিকে কবরস্থানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করেন এবং চিকন্দি পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাজমুল মাদবরকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশু ও অভিযুক্ত বর্তমানে পালং মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Download Photocard

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost