সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাড়ে ৫ লক্ষ আনসার পিসি তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা নেন। অভিযুক্ত খোশেদ আলম পিতা মৃত রতন ফারাজীর ছেলে বলে জানা গেছে।
অভিযোগকারী জানান, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও চাকরি হয়নি। এরপর থেকে অভিযুক্তের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেন না। এমনকি অভিযোগকারীর কণ্ঠ শুনে ফোন কেটে মোবাইল বন্ধ করে দেন বলেও দাবি করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্য, তিনি কয়েকবার সংশ্লিষ্ট আনসার ক্যাম্পে গিয়েও অভিযুক্তের সঙ্গে দেখা করতে পারেননি। তার অভিযোগ, অভিযুক্ত ইচ্ছাকৃতভাবে যোগাযোগ এড়িয়ে চলছেন।
এছাড়া অভিযোগকারী দাবি করেন, অভিযুক্ত অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পাচ্ছেন বলেও তিনি মনে করেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এ বিষয়ে অভিযুক্ত খোশেদ আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য জানার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সংবাদটি অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
Leave a Reply