রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনার জন্য ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম ও তাহমিদা আহমদ উপস্থিত রয়েছেন। এছাড়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিবও বৈঠকে অংশ নেন।
বৈঠক প্রসঙ্গে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হবে।”
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।
Leave a Reply