কো- কারিকুলাম কার্যাবলী ও ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশ গ্রহণে খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠান ২০২৬ যথাযোগ্য মর্যাদায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক নুরুল আমীন রতন এর সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মোঃ হাফিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই খতমে কুরআন ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম গণ উপস্থিত ছিলেন।
কোআরান খতমে ৬০ জন ছাত্রী ও ৩০ জন ছাত্র অংশ নেন। কোরআন খতম শেষে দেশ ও বিশ্বউম্মার জন্য এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া করা হয় কবরবাসীর জন্যও।
পরে অংশ গ্রহন কারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply