1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁদ কেটে দুটি বিদেশি গরু চুরি - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে গোয়াল ঘরের সিঁদ কেটে দুটি বিদেশি গরু চুরি

ফ্লোরা ইতি স্টাফ রিপোর্টার জয়পুরহাট
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ফুলবন গ্রামে গোয়ালঘরের সিঁদ কেটে দুটি বিদেশি জাতের গরু চুরির ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে মৃত মোতরাজ আলীর ছেলে তানজিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তানজিরুল ইসলাম জানান, ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরের সিঁদ কাটা এবং গোয়ালে থাকা দুটি জার্সি জাতের গরু নেই। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা একটি সাদা রঙের পিকআপে করে গরু দুটি শালাইপুর সড়ক হয়ে চানপাড়া পাঠানপাড়া এলাকার দিকে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost