আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। বিভিন্ন প্রচারণা মাধ্যমে নিজের পরিচয় ও প্রত্যাশ উপস্থাপন করে এলাকাবাসীর মন জয় করতে উঠে পড়ে লেগেছেন নির্বাচন প্রত্যাশীরা। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং রামপুরের সাবেক চেয়্যারমেন মোঃজাকির হোসেন তালুকদার একজন। তিনি ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রদত্ত ফরম গ্রহনের মাধ্যমে এলাকায় উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যেই এবারো নির্বাচনী মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জাকির হোসেন তালুকদার বিগত মেয়াদে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে ডোর-টু-ডোর নাগরিক সেবা পৌঁছে দেওয়া, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের জন্য চেষ্টা করেছেন বলে জানা গেছে।
এবার প্রার্থী হওয়া প্রসঙ্গে জাকির হোসেন তালুকদার বলেন, বিগত ৫ বছরে আমি মানুষের কাছে ছিলাম, চেষ্টা করেছি সরকারের প্রদত্ত উন্নয়ন ও নাগরিক সেবা মানুষের কাছে পৌছে দিতে। এ কারনে আমি এলাকার মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেটাই আমার মূল শক্তি। আর আল্লাহর রহমতে আমি যদি আবার নির্বাচিত হই তাহলে বেশ কিছু অসমাপ্ত কাজ শেষ করা এবং জনগণের ন্যায্যা পাপ্য উন্নয়ন ও সেবা প্রদানের পাশাপাশি
ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।
Leave a Reply