পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করা হয়েছে।
এতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মো; নাজমুল হাসান এর সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ।
সভায় উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন ব্যবসায়ীরা তাদের সমস্যা প্রশাসনের নিকট তুলে ধরেন। এসব সমস্যা সমাধনের প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
Leave a Reply