জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন; তারা আমাদের অভিজ্ঞতার ভান্ডার। তাদের সম্মান, সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রবীণদের অবদানের কারণেই আজকের সমাজ এগিয়ে এসেছে। তাই সবসময় তাদের যথাযথ সম্মান ও যত্ন করা উচিত।
বক্তারা আরও বলেন, প্রবীণদের কল্যাণে সরকার বয়স্ক ভাতাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বন্ধন এনজিওর পরিচালক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার রবিউল ইসলাম।
এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী মুরাদ হোসেন, দেবদুলাল পাহান, আতিকুর রহমান, মাহবুব আলম, আমিনুল ইসলামসহ প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply