1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
কালিয়াকৈরে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেসের উদ্বোধন - Channel G Bangla
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

কালিয়াকৈরে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেসের উদ্বোধন

জুয়েল হোসেন, স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজারে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেস। বুধবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।রেস্টুরেন্টটির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবর রহমান। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেসের পরিচালক আলী আজগর অপু ব্যবসা প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, গ্রাহকদের মানসম্মত খাবার ও উন্নত পরিবেশে সেবা দেওয়ার লক্ষ্যেই নতুন আঙ্গিকে রেস্টুরেন্টটির যাত্রা শুরু করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট কামরুজ্জামান, মৌচাক বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. মহসিন সরকার এবং কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহরিয়ার সাবির, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সিনিঃযুগ্ম আহ্বায়ক মোঃ রিফাত যুবায়ের খান সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।‎আয়োজকরা জানান, স্থানীয় বাসিন্দা ও আগত অতিথিদের জন্য মানসম্মত খাবার পরিবেশনের পাশাপাশি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দারুচিনি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি প্যালেস পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost