“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই ঐক্য, ক্রীড়াই গড়ে সুন্দর ভবিষ্যৎ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের আয়োজনে খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে লবাইরকান্দি স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় পাঁচআনি স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে লবাইরকান্দি স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে পাঁচআনি স্পোর্টিং ক্লাব।
খেলায় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী মেম্বার, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সুমন প্রধান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম লিটন, শ্রমিক দল নেতা হযরত আলী, কাসেম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
এ সময় আয়োজক ও অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সহায়তা করে। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও সুদৃঢ় হবে।
তারা শিকারীকান্দি তরুণ সংঘ ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
Leave a Reply