1. jewelislambln78@gmail.com : জুয়েল হোসেন : জুয়েল হোসেন
  2. 01404006688bd@gmail.com : জুলিয়া জাহান : জুলিয়া জাহান
  3. admin@channelgbangla.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নেওয়া রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সঙ্গীদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়।

এর আগে সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও অংশ নেন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী। পরে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেন তিনি।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী একাধিক দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বৈঠকে অংশ নিচ্ছেন। এরই মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্কের বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

এদিকে রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক সহযোগিতা, বিনিয়োগ ও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারও প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠকে গুরুত্ব পাচ্ছে।

আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2026
Design By Raytahost